কোভিড-১৯ এবং আন্তর্জাতিক ডাক পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে,
আমরা সাময়িকভাবে আমাদের ‘বিনামূল্যের মুদ্রিত বইয়ের পরিষেবা’ বন্ধ রেখেছি|
The New Life Mission তার সর্বশক্তি দিয়ে প্রভুর পরিচর্যা করবার জন্য দৃঢ়প্রতিজ্ঞ, যাতে আপনি তাদের বিনামূল্যের খ্রীষ্টীয় বইগুলির দ্বারা, যীশু খ্রীষ্টের সাথে মিলিত হতে পারেন, যিনি জল ও আত্মার দ্বারা এসেছেন৷ শাস্ত্র বাক্যের উপরে প্রোথিত হয়ে, আমাদের বিনামূল্যের খ্রীষ্টীয় বইগুলি সহজ স্পষ্টতা সহকারে প্রকৃত সত্যকে ব্যাখ্যা করে যার দ্বারা মানুষ জল ও আত্মার দ্বারা জন্মগ্রহণ করতে পারে৷ আমরা আপনাকে আমাদের দ্বারা প্রদত্ত মুদ্রিত ও বৈদ্যুতিন এই উভয় সংস্করণের আমাদের বইগুলি পাঠ করতে, এবং বইগুলিতে ব্যাখ্যাত সত্য আবিস্কার করতে উৎসাহিত করি৷ অন্ধকারের এই সময়টিতে বহু মানুষ সত্যের জন্য পিপাসিত৷ এই সব মানুষদেরকে ঈশ্বরের ধার্মিকতার প্রতি চালনা করবার জন্য আলোকস্তম্ভের ন্যায় পরিচর্যা করতে পারে, খ্রীষ্টের সেই সকল সৈনিকদের আমরা সন্ধান করছি, এবং তাদের সাথে আমরা কার্য করতে চাই৷ মোট ৬৬ টি খন্ডে রচিত হয়ে, The New Life Mission -এর বিনামূল্যের খ্রীষ্টীয় বইগুলি, ঈশ্বরের বাক্যে পরিপূর্ণ হয়ে, মানবজাতির পরিত্রাণ, খ্রীষ্টীয় জীবন, সহস্রাব্দের রাজ্য ও স্বর্গরাজ্যের আশা, এবং অনন্ত জীবনের কথা ব্যাখ্যা করে৷ এই বইগুলি এমন একটি ক্ষেত্রের ন্যায় যেখানে স্বর্গরাজ্যের ধনসম্পদ লুক্কাইত রয়েছে৷ আমরা চাই আপনি জল ও আত্মার সুসমাচার নাম আখ্যাত মূল্যবান এই সম্পদকে আবিস্কার এবং আপনার যা কিছু রয়েছে তা বিক্রয় করে এই ক্ষেত্রটি ক্রয় করুন৷ আমরা আপনাকে আমাদের বইগুলির মাধ্যমে যীশু খ্রীষ্টের ধার্মিকতায় চালিত করতে চাই, এবং আমরা খ্রীষ্টেতে আপনার সাথে একত্রে ধার্মিকতার কার্য করতে চাই৷
১৯৯১ সালে রেভাঃ পল সি.জং কর্তৃক স্থাপিত, The New Life Mission একটি অলাভজনক, স্বাধীন মিশন সংস্থা৷ এর লক্ষ্য বিভিন্ন ফরম্যাটে নিজের পুস্তক পরিচর্যা বা লিটারেচার মিনিস্ট্রির মাধ্যমে সমগ্র জগতে সকলের কাছে ঈশ্বরের বাক্য ছড়িয়ে দেওয়া৷ যাতে প্রত্যেকে ও যে কেউ জল ও আত্মা হতে নূতন জন্ম লাভ করতে পারে, সেই কারণে, এর পরিচর্যার মূল কেন্দ্রবিন্দু, মুদ্রিত পুস্তক, ই-বুক ও অডিও বুক বা শ্রবণক্ষম পুস্তক প্রকাশ ও বিতরণ করা৷ The New Life Mission -এর দক্ষিন কোরিয়ার সিউলে কেন্দ্রীয় দফতর বা হেড কোয়ার্টার, এবং সমগ্র পৃথিবীতে ৮০ টিরও বেশি দেশে এর সহকর্মী রয়েছে৷ রেভাঃ পল সি.জং-এর সাথে একত্রে এই সহকর্মীরা ঈশ্বরের রাজ্য নির্মাণের তাদের লক্ষ্য স্থির করে থাকে৷
সমগ্র জগতে সুসমাচার প্রচার করবার ক্ষেত্রে সর্বাধিক ফলপ্রসু উপায়ের একটি হল পুস্তক পরিচর্যা বা লিটারেচার মিনিস্ট্রি৷ সেই অনুসারে, আমরা রেভাঃ পল সি.জং- এর খ্রীষ্টীয় পুস্তকের ধারাবাহিকক্রম বা সিরিজ ৮০ টির বেশি প্রধান ভাষায় প্রকাশ করেছি, এবং আমরা আরো অধিক আত্মাদের প্রভুর ধার্মিকতার দিকে চালিত করবার উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করে চলেছি৷ আমরা চাই আপনি একজন অনুবাদক/প্রুফ রিডাররূপে আমাদের পরিচর্যায় যুক্ত হওয়ার ব্যাপারে বিবেচনা করুন৷ আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে দয়া করে “একজন সহকর্মী হওয়ার জন্য সাইন আপ করুন” বাটনে ক্লিক করুন৷